ভারতের গর্বের মুকুটে নয়া পালক, প্রকাশিত হল বিশ্বের বৃহত্তম রেল ব্রিজের ছবি - The News Lion

ভারতের গর্বের মুকুটে নয়া পালক, প্রকাশিত হল বিশ্বের বৃহত্তম রেল ব্রিজের ছবি

 


দি নিউজ লায়নঃ   বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ তৈরি এখন সময়ের অপেক্ষা।  প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু রেল ব্রিজ বানাতে চলেছে ভারতীয় রেল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করলেন সেই বৃহত্তম রেল ব্রিজের ছবি।


 কাশ্মীরে চেনাব নদীর ওপরে গড়ে ওঠা চেনাব ব্রিজ ভারতের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাইল স্টোন বলে উল্লেখ করেছেন মন্ত্রী। এই ব্রিজের কাজ শেষ হওয়া এখন সময়ের অপেক্ষা বলে জানান তিনি। ৪৭৬ মিটার উঁচু এই ব্রিজ কাশ্মীরকে জুড়ে দেবে গোটা ভারতের রেল মানচিত্রের সাথে।


 রেলওয়ে ইঞ্জিনিয়ারদের দক্ষতার নয়া মাইলস্টোন এই স্টিল আর্ক ব্রিজ। টুইটে রেলমন্ত্রী ব্রিজের নির্মাণ শেষ হওয়ার চূড়ান্ত খবরটুকুও দিয়ে রাখলেন।    ১২৫০ কোটি টাকা খরচে নির্মিত ব্রিজটি ।


২০২২ সালের মার্চের মধ্যেই এর কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন পীযূষ গোয়েল। এতদিন চিনের গুইঝাউ প্রদেশে বেইপানজিয়াঙ নদীর ওপর নির্মিত ২৭৫ মিটার উঁচু রেলসেতুই ছিল বিশ্বের উচ্চতম সেতু৷ চেনাব নদীর ওপর এই সেতুটি তৈরি হয়ে গেল, চিনের কাছ থেকে এই তকমা কেড়ে নেবে ভারত।


 সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ধনুকাকৃতি এই সেতু পেয়ে যাবে ভারত৷  প্রবল হাওয়া ও ভূমিকম্প মোকাবিলা করার মতো ব্যবস্থা রেখেই এই সেতু তৈরি করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.